Monday, 3 December 2018

new car and bike details


The updated Honda CBR 150R has been showcased in Indonesia.
 The Japanese motorcycle manufacturer has given its entry-level sportsbike
a host of changes that includes reworked fairing  design with new graphics and colour schemes. Additionally,
 the 2019 Honda CBR 150R has also received an update in the features list.

Source : https://carsandbikeslisan.blogspot.com/

Sunday, 2 December 2018

Latest And Updated Motorcycle

Last year was one of the biggest year in the motorcycle industry in Bangladesh with record amount of sales figure. We are hoping that in 2018 the momentum & to help the bikers we present an article of Motorcycle Price in Bangladesh 2018 and Scooter Price in Bangladesh 2018.

Friday, 23 November 2018

Federal ban on female genital mutilation ruled unconstitutional by judge

Sunday, 2 September 2018

ইভিএম না চাওয়ার উদ্দেশ্য জানি না: নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য করতে ১০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনকে সুষ্ঠু করতে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়। এটি আমাদের দেশে নতুন কিছু না। যারা এই পদ্ধতি চায় না তাদের উদ্দেশ্য কি তা আমি জানি না।’
আজ রোববার সকালে মাদারীপুর সার্কিট হাউসে ‘জয় বাংলা উৎসবের’ প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ইভিএম ব্যবহারে বিএনপির বিরোধিতা কোনো প্রভাব ফেলবে না। ইভিএম কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
শাজাহান খান আরও বলেন, নির্বাচন কমিশন কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছে। একসময় মানুষ সিল দিতেও পারত না। এখন তারা সিল দেওয়া শিখেছে। তেমনি ইভিএম পদ্ধতি একবার চালু হলে মানুষ সেটার প্রতিও আস্থা পাবে। একটি নির্বাচনে ইভিএম ব্যবহার হলেই মানুষের চর্চা হয়ে যাবে। জনগণ ভালোভাবে এটি বুঝতে পারবে।

শীতলক্ষ্যায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিখোঁজের দুদিন পর নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে হোসিয়ারি কারখানার শ্রমিক কামাল হোসেনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নগরীর
সৈয়দপুর কয়লাঘাট এলাকায় লাশ ভেসে উঠলে তা উদ্ধার করেন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। তিনি নয়ামাটি এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেওয়াজ উদ্দিন জানান, কামাল হোসেনের লাশ ভেসে উঠলে, তা আজ সকালে নগরীর সৈয়দপুর কয়লাঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে লাশ নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহত শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরী সচেতনতায় অনন্য উদ্যোগ

দুই স্কুটি চেপে চার তরুণী নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছেন। এমন দৃশ্য এই নগরে সচরাচর দেখা যায় না। মানুষের উৎসুক দৃষ্টি তাঁদের অনুসরণ করছে। পরে জানা গেল, শুধু বরিশাল নয়, সারা দেশ এভাবে চষে বেড়াচ্ছেন এই চার তরুণী।
তাঁদের উদ্দেশ্য সারা দেশ ঘুরে নারীর স্বাধীন সত্তার জানান দেওয়া। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে কিশোরীদের যৌন হয়রানি থেকে আত্মরক্ষার কৌশল আর বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে সচেতন করছেন এই ভ্রমণকন্যারা।
চার তরুণীর এই কর্মসূচির নাম ‘নারীর চোখে বাংলাদেশ’। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক সাকিয়া হক। তাঁর সঙ্গীরা হলেন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক মানসী সাহা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী শামসুন নাহার।

Saturday, 1 September 2018

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ২৩ যাত্রী।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার বারৈয়ারহাট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর ওই রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান আরিফ হোসেন (২৭) পালিয়ে যান। দুর্ঘটনার সময় গেট খোলা ছিল।
এই দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সুনীল চাকমা (৬০)। তাঁর বাড়ি খাগড়াছড়ির মধুপুর গ্রামে। সুনীল চাকমা খাগড়াছড়ি ডিসি অফিসের অফিস সহকারী ছিলেন।